আমাদের সম্পর্কে

আলফাহ্‌ পলিটেকনিক ইন্সটিটিউট (Alfah Polytechnic Institute) দিনাজপুর জেলার একটি বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, যা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (BTEB) এর অধীনে পরিচালিত হয়। এটি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে চার বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে।

প্রযুক্তির দ্রুত প্রসারের সাথে মানসম্মত শিক্ষার সমন্বয় না করলে দক্ষ মানব সম্পদ গড়ে ওঠে না। আর দক্ষ ও অভিজ্ঞ জনবল তৈরিতে কারিগরি শিক্ষার গুরুত্ব অনেক। সময় ও প্রযুক্তির উন্নয়নে বিশ্বব্যাপী কারিগরি শিক্ষার চাহিদা বাড়ছে।

আলফাহ্‌ পলিটেকনিক ইনস্টিটিউট সেই চাহিদা পূরণের চেষ্টা করছে। সেই লক্ষ্যে ২০১১ সালে আন্তরিক প্রচেষ্টা এবং দৃঢ়তার সাথে যাত্রা শুরু করে।